চট্টগ্রামের চকবাজারে বহুতল ভবনে ভয়াবহ আগুন।
চট্টগ্রামের চকবাজার এলাকায় সকালবেলা হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। তেলাপট্টি মোড়ে অবস্থিত সৈয়দ চান মিয়া টাওয়ারসংলগ্ন একটি দোতলা ভবনে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার পর ভবনটির নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে পানি ও অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, ভবনের পাশে জমে থাকা আবর্জনা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
এই অগ্নিকাণ্ডে কয়েকটি দোকানের ভেতরের আসবাব ও মালামাল পুড়ে গেছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
মতামত দিন