জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের ছাত্রী হোস্টেল থেকে এনসিপির জান্নাতারার মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাতারা রুমী (৩০)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালবেলা হোস্টেলের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি নজরে এলে বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে রুমীর ঝুলন্ত দেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন