জাতীয়
ছবি: সংগৃহীত

নিকুঞ্জে একটি মালবোঝাই ট্রাক উল্টে পড়ায় এয়ারপোর্ট সড়কে তীব্র যানজট।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার আউটগোয়িং লেনে একটি মালবোঝাই ট্রাক উল্টে পড়ায় এয়ারপোর্ট সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। দুর্ঘটনার প্রভাবে সড়কের একটি লেনে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ সময় ধরে গাড়ির সারি আটকে থাকে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানায়। তাদের ভাষ্য অনুযায়ী, নিকুঞ্জ-১ এলাকায় উল্টে যাওয়া ট্রাকের কারণে সাময়িকভাবে যান চলাচলে সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ট্রাকটি সরানোর কাজ শুরু করা হয়।

পরবর্তী এক আপডেটে ট্রাফিক বিভাগ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।

এর আগে ভোরের দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনার ফলে এয়ারপোর্ট রোডে যানজট ছড়িয়ে পড়ে। যানবাহনের ধীরগতির কারণে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত গাড়ির সারি দেখা যায়। একই সঙ্গে মাটিকাটা ফ্লাইওভার হয়ে মিরপুরের কালশী দিকেও যানজটের প্রভাব পড়ে। এতে অফিসগামী, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

মতামত দিন