পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুন।
পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় তারা। এরপর বিকেল ১টা ৫০ মিনিটে প্রথম দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, লালবাগ ও হাজারীবাগ থেকে চারটি এবং পলাশী থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিতে রওনা হয়েছে।
এখনো পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
মতামত দিন