জাতীয়
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে আজ দুপুর থেকে ঢাকার ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত।

নিজেস্ব প্রতিবেদক:

নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে কেন্দ্রটির সব ধরনের সেবা বন্ধ থাকবে।

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে দুপুরের পর থেকে ভিসা আবেদন গ্রহণসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বা স্লট ছিল, তাদের বিষয়ে পরে নতুন তারিখ ও সময় ঠিক করে জানানো হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

মতামত দিন