জাতীয়
ছবি: সংগৃহীত

বিজয় দিবসের প্যারাজাম্পের কারণে স্বল্প বিরতির পর পুনরায় মেট্রোর স্বাভাবিক চলাচল।

নিজেস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও এলাকায় অনুষ্ঠিত প্যারাজাম্প অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে মেট্রো রেল সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ ছিল। ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি জানিয়েছেন, সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছিল।

এরপর পুনরায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয়েছে এবং এখন সম্পূর্ণ স্বাভাবিকভাবে চলমান।

তিনি আরও জানান, ‘উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়েছে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে চলবে। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়েছে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে। সমস্ত সরকারি ছুটির দিন ও শনিবারের সময়সূচি অনুযায়ী মেট্রো পরিচালিত হচ্ছে।’

মতামত দিন