সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু।
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সংঘটিত এক ত্রিমুখী দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ইজিবাইক, মাহেন্দ্র ও মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেশি ছিল। সেই সময় একটি মাহেন্দ্র, একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মতামত দিন