স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষ হলে জনতার জন্য প্রবেশদ্বার উন্মুক্ত হবে।
আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার পরই সাধারণ জনতার জন্য প্রবেশদ্বার উন্মুক্ত হবে।
স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হয়েছে। শহীদ বেদি, স্তম্ভ ও হাঁটার পথগুলো রঙে সাজানো হয়েছে। এলইডি আলো স্থাপনসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তিনটি বাহিনীর মহড়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
সাভারের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তায়ও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই দায়িত্বে থাকবে প্রায় চার হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যারা সাদা পোশাকে মোতায়েন থাকবেন।সাধারণ দর্শক প্রবেশের আগে পুরো এলাকা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।

মতামত দিন