শরিফ হাদির উপর গুলির ঘটনায় মামলা ডিবির মতিঝিল বিভাগে হস্তান্তর।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব নেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগকে।
ডিবি’র অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, পল্টন থানার মামলা ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত এখানেই সম্পন্ন হবে।
পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, গত রাতের ঘটনার পর মামলা নং-১৯ দায়ের করা হয়। মামলায় এখন পর্যন্ত একজনকে আসামি করা হয়েছে এবং তদন্ত চলছে।

মতামত দিন