মেহেরপুরে নিখোঁজ এনসিপি নেতা তামিম ইসলামের বাবা।
মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন এনসিপির জেলা কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম। পরিবার ও আশপাশের মানুষদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
কামরুল ইসলাম ব্যবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সরকারি কলেজপাড়ার বাসিন্দা ও হায়দার আলীর ছেলে। নিখোঁজ হওয়ার পর তামিম ইসলাম সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তামিম ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর হিরো হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তার বাবা। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। নিখোঁজ সময় তিনি কালো প্যান্ট, লাল গেঞ্জি এবং নীল ব্লেজার পরেছিলেন। ঘটনার পর পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে বিভিন্নভাবে অনুসন্ধান চলছে। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। অপহরণের কোনো চিহ্ন এখন পর্যন্ত দেখা যায়নি, তবে পুলিশ দ্রুত সন্ধান পেতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
মতামত দিন