জাতীয়
ছবি: সংগৃহীত

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পুলিশ আরও দুইজনকে আটক করেছে। এ নিয়ে এই মামলায় মোট আটজনকে গ্রেফতার দেখানো হলো।

পল্টন থানায় দায়ের হওয়া মামলায় মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া গ্রেফতার হয়েছেন। মামলায় হত্যাচেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ ও আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম ও অজ্ঞাতনামা অন্যান্য ব্যক্তিরা আসামি করা হয়েছে। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়াকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

মতামত দিন