ছাত্র অধিকার পরিষদের ৫ দাবিসহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন।
সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অপসারণ, নির্বাচনে অংশ নেওয়া নিষিদ্ধ ব্যক্তিদের নিয়ন্ত্রণ, সীমান্তে হত্যার ঘটনার প্রতিবাদে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি এবং পুলিশের সহিংসতার শিকার ব্যক্তিদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়া।
মতামত দিন