জাতীয়
ছবি: সংগৃহীত

বিজয় দিবসে নিরাপত্তাজনিত কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল।

নিজেস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ওইদিন দুপুরে মোট ৪০ মিনিট মেট্রোরেল চলবে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্যারা জাম্প অনুষ্ঠিত হবে। এ সময় প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময় শেষে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে। সাময়িক এ বিরতির কারণে যাত্রীদের যে অসুবিধা হতে পারে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মতামত দিন