গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃত পাঁচজনের মধ্যে দুইজন বরিশাল বিভাগের, দুইজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা বিভাগের বাইরে ৮৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের বাইরে ৭১ জন, খুলনা বিভাগের বাইরে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগের বাইরে ২৬ জন, রাজশাহী বিভাগের বাইরে ২২ জন এবং সিলেটে ৪ জন রোগী রয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সেই বছর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

মতামত দিন