জাতীয়
ছবি: সংগৃহীত

বাবুবাজারে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টা ৩৭ মিনিটে বাবুবাজারের ‘জমেলা টাওয়ার’ নামে ১২ তলা একটি ভবনে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পরপরই বিভিন্ন স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ইনচার্জ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

সবশেষ তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

মতামত দিন