১২ ফেব্রুয়ারি ভোট জাতিকে উদ্দেশ্য করে তফসিল ঘোষণা করলেন সিইসি।
নিজেস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট আয়োজনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট—উভয় প্রক্রিয়াই একই দিনে সম্পন্ন হবে। ভোট চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে।
ভাষণে সিইসি আরও জানান, নির্বাচনী প্রচারণা শুরু করা যাবে ২২ জানুয়ারি থেকে। ভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টা—অর্থাৎ ১০ ফেব্রুয়ারি রাত পর্যন্ত প্রচার চালানোর অনুমতি থাকবে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিদের জন্যও পোস্টাল ব্যালটের সুযোগ রাখা হয়েছে; ইতোমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

মতামত দিন