জাতীয়
ছবি: সংগৃহীত

জোট করলেও প্রতিটি দলের নিজস্ব প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের অধীনে প্রার্থীরা কোন প্রতীকে ভোট চাইতে পারবেন—এ নিয়ে তৈরি হওয়া প্রশ্নের জট কেটে দিল হাইকোর্ট। আদালত বলছে, জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়া গেলেও ব্যালটে ব্যবহার করতে হবে প্রতিটি দলের নিজস্ব প্রতীকই।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রায় ঘোষণা করেন। আদালতের ভাষ্য অনুযায়ী, জোট করা রাজনৈতিক কৌশল হতে পারে, তবে প্রতীকের ক্ষেত্রে স্ব-স্ব দলের বিধানই বহাল থাকবে।

মতামত দিন