নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের তারিখ ঘোষণা করলো ইসি।
নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট ও আচরণবিধি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তপশিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণের দুই দিন অতিরিক্ত সময় পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুই জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে। তারা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় আচরণবিধি নিশ্চিত করবেন।
ইসি আরও জানিয়েছে, নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আচরণবিধি প্রতিপালনের বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মতামত দিন