জাতীয়
ছবি: সংগৃহীত

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হয়েছে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারির ফল প্রকাশ। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বড় স্ক্রিনে একের পর এক স্কুলের নাম ও আবেদনকারীর আইডি প্রদর্শিত হয়েছে। এই স্ক্রিনে দেখা যাচ্ছে, স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করা হচ্ছে। আগ্রহীরা স্কুলে ভর্তির ডিজিটাল লটারি সরাসরি দেখতে পারেন।

ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়েছিল ২১ নভেম্বর থেকে এবং শেষ হয়েছে ৫ ডিসেম্বর বিকেল ৫টায়। সফলভাবে আবেদন করেছে মোট ১০ লাখ ৫৬ হাজার ৫৪ জন শিক্ষার্থী। আগামী ২০২৬ শিক্ষাবর্ষে চার হাজার ৪৮টি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সরকারি স্কুলের সংখ্যা এবার ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা তিন হাজার ৩৬০টি। সরকারি ও বেসরকারি স্কুল মিলিয়ে মোট শূন্য আসন ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। সরকারি স্কুলে শূন্য আসন ১ লাখ ২১ হাজার ৩০টি, যেখানে আবেদন করেছে ৭ লাখ ১৯ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী। ফলে সরকারি স্কুলে প্রতি আসনের বিপরীতে প্রায় ছয়জন শিক্ষার্থী আবেদন করেছেন।

মতামত দিন