জাতীয়
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় পুলিশ ফায়ারিং অনুশীলনের সময় পথচারী গুলিবিদ্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জাফরপুর বিজিবি ব্যাটালিয়ন এলাকায় পুলিশের বার্ষিক ফায়ারিং অনুশীলনের সময় পথচারী বাবু হোসেন (৩২) গুলিবিদ্ধ হন। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে।

বাবু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মন্ডলপাড়ার হামিদ উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, তিনি মোটরসাইকেলে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ একটি বুলেট তার বুকের বাম পাশে আঘাত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জানিয়েছেন, বুলেটটি প্রায় এক ইঞ্চি গভীরে ঢুকে গেছে। অস্ত্রোপচার করা সম্ভব না হওয়ায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুই দিনব্যাপী ফায়ারিং অনুশীলন সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করে চালানো হচ্ছে। তবে কোন দিক থেকে গুলি এসেছে, তা তদন্ত করে দেখা হবে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান উল্লেখ করেছেন, গুলিবিদ্ধ হওয়ার স্থান ফায়ারিং রেঞ্জ থেকে প্রায় ২০০০ গজ দূরে, যা এই অনাকাঙ্খিত ঘটনার কারণ।

মতামত দিন