জাতীয়
ছবি: সংগৃহীত

রংপুর ইজতেমায় ঠান্ডাজনিত কারণে দুই মুসল্লির মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় রংপুর বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে, যেখানে কয়েক লাখ মুসল্লি অংশ নিচ্ছেন। ঠান্ডাজনিত কারণে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমা মাঠের ৬ নম্বর হালকার দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আবুল হোসেন জানান, মৃতদের মধ্যে রয়েছেন রংপুর জেলার পীরগঞ্জের সাঈদুর রহমান এবং টাঙ্গাইল জেলার তারা মিয়া। জানা গেছে, তারা মিয়া ৪০ দিনের চিল্লায় অংশ নিয়ে ইজতেমায় এসেছিলেন।

মৃত মুসল্লিদের জানাজা বাদ জোহর মোনাজাতে অনুষ্ঠিত হবে এবং পরে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ, পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুজনের মৃত্যুই স্বাভাবিক, শ্বাসকষ্টজনিত। পুলিশের তত্ত্বাবধানে জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

মতামত দিন