জাতীয়
ছবি: সংগৃহীত

বিয়ে ও তালাক নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

হাইকোর্ট বিয়ে ও তালাক সংক্রান্ত তথ্য ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রিট মামলার চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান; সঙ্গে ছিলেন আইনজীবী তানজিলা রহমান।

রায়ে আদালত উল্লেখ করেছেন, বর্তমান ব্যবস্থায় বিয়ে ও তালাকের তথ্য যথাযথভাবে যাচাই করা সম্ভব নয়। এ অব্যবস্থার কারণে পারিবারিক স্থিতিশীলতা বিপন্ন হয় এবং সন্তানদের বৈধতা নিয়েও জটিলতা সৃষ্টি হয়।

এছাড়া কোনো কার্যকর ডিজিটাল ডেটাবেস না থাকায় প্রতারণার সুযোগ সৃষ্টি হচ্ছে। হাইকোর্ট বলেন, এটি নাগরিকের সম্মান ও সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক মানবিক মর্যাদার লঙ্ঘন। রায়ে আরও বলা হয়েছে, ‘রাইট টু লাইফ শুধু বেঁচে থাকার অধিকার নয়, এটি মানবিক মর্যাদা রক্ষার অধিকারকেও অন্তর্ভুক্ত করে।’

আদালত পর্যবেক্ষণ করেছে, নিবন্ধন সংক্রান্ত আইন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো পূর্ণাঙ্গ ও কার্যকর ডিজিটাল ব্যবস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে।

মতামত দিন