জাতীয়
ছবি: সংগৃহীত

সিলেটে গভীর রাতে হালকা ভূকম্পন, ছোট ছোট কম্পনে বাড়ছে উদ্বেগ।

নিজেস্ব প্রতিবেদক:

গভীর রাতে সিলেট আবারও কেঁপে উঠেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিটের পরপরই বিয়ানীবাজারকে কেন্দ্র করে অনুভূত হয় রিখটার স্কেলে ৩.৫ মাত্রার ভূমিকম্প।

এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

বার্তায় বলা হয়, কম্পনের উৎস ছিল সিলেটের বিয়ানীবাজার অঞ্চল—অক্ষাংশ ২৪.৮৩° উত্তর ও দ্রাঘিমা ৯১.৮৩° পূর্বে। ঢাকা পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব হিসাব করা হয়েছে প্রায় ২১৬ কিলোমিটার।

মাত্রায় ছোট হলেও সাম্প্রতিক সময় ধরে সিলেটজুড়ে যে ধারাবাহিক হালকা কম্পন অনুভূত হচ্ছে, তা স্থানীয়দের মধ্যে ভীতির কারণ হয়ে উঠেছে। বিশেষ করে ভূমিকম্পপ্রবণ এই পাহাড়ি অঞ্চলে একের পর এক ভূকম্পন আবহাওয়া অধিদফতরকেও বাড়তি সতর্কতায় রেখেছে।

মতামত দিন