২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি দুই বছরের শিশু সাজিদকে।
রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে বের করে আনতে ফায়ার সার্ভিসের অভিযান টানা একদিন পেরোলেও সফল হয়নি। ঘটনাস্থলে গর্ত খননের কাজ ৩৫ ফুট পর্যন্ত এগোলেও এখনও শিশুটির সন্ধান মিলেনি বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, নির্ধারিত গভীরতায় নামার পরও শিশুটিকে খুঁজে না পেলে অন্য পদ্ধতিতে উদ্ধার অভিযান চালানো হবে। এর আগে বুধবার দুপুরে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে খেলতে গিয়ে খোলা থাকা ৫০ ফুট গভীর নলকূপের মুখ দিয়ে নিচে পড়ে যায় সাজিদ। খবর পাওয়ার পর পৌনে ২টা থেকে তিনটি ইউনিট অভিযান শুরু করে।
শিশুটিকে বাঁচিয়ে রাখতে কূপের ভেতরে অক্সিজেন পাঠানোর চেষ্টা করা হয়। পাশাপাশি এস্কেভেটর মেশিন দিয়ে রাতভর মাটি কাটার কাজ চলে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

মতামত দিন