জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য হলেও, গণভোট একশ বছরের জন্য: প্রধান উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী নির্বাচন ও গণভোট দু’ই দেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য হলেও, গণভোট একশ বছরের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

গণভোটের মাধ্যমে দেশের ভিত্তি শক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ইউএনওদের বলেন, নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে এবং জনগণকে গণভোটের ব্যাপারেও সচেতন করতে হবে। গুজব প্রতিরোধ ও যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, ভোটারদের সচেতন করা অত্যন্ত জরুরি। মানুষকে বোঝাতে হবে তাদের ভোট ‘হ্যাঁ’ নাকি ‘না’-তে যাবে। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী নির্বাচনগুলোতে প্রতারণা হয়েছে, কিন্তু এইবারের নির্বাচন একটি ঐতিহাসিক দায়িত্ব এবং তা অন্যান্য দায়িত্বের মতো নয়।

তিনি ইউএনওদের পরামর্শ দেন, পোলিং স্টেশন পরিদর্শন করার পাশাপাশি স্থানীয় জনগণ, সংশ্লিষ্ট পক্ষ ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি নেওয়া।

মতামত দিন