জাতীয়
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার বৃহস্পতিবার তফসিল ঘোষণা করবেন।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে আগামীকাল, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের সঠিক তারিখ ও বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, সিইসি তার ভাষণে নির্বাচনের সকল বিষয় তুলে ধরবেন। বর্তমানে ৩০০ আসনের জন্য তফসিল ঘোষণা করার প্রস্তুতি রয়েছে।

তবে সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে বাগেরহাট ও গাজীপুরের দুটি আসন নিয়ে মামলা চলছে। এই দুই আসনের বিষয়ে আদালতের আদেশ পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ইসি সচিব।

মতামত দিন