জাতীয়
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি বৈঠক: তফসিল ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা ও সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে নির্বাচন কমিশন তার কার্যক্রমের অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করে।

রাষ্ট্রপতি কার্যালয়ের উপসচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

মতামত দিন