জাতীয়
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যাবর্তন ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে: পররাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি পুরোপুরি ভারতের ওপর নির্ভর করছে। বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, “ভারতের ছাড়পত্র ছাড়া শেখ হাসিনা অন্য কোনো দেশে যাচ্ছেন কি না, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কূটনৈতিক চ্যানেলে নেই।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। এছাড়া, র‍্যাবের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ডিজিএফআই-এর মতো সংস্থা সব দেশে কার্যক্রম চালায় এবং জাতিসংঘের মানবাধিকার অফিস বললেও এ ধরনের সংস্থা সহজে বিলুপ্ত হয় না।

মতামত দিন