জাতীয়
ছবি: সংগৃহীত

আজই আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা করবেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছেন দুই ছাত্র প্রতিনিধি—তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার (৯ ডিসেম্বর) তারা সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ধারণা করা হচ্ছে, পদত্যাগের সিদ্ধান্তই সেখানে প্রকাশ করা হবে।

এর আগে মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা বিষয়টি উত্থাপন করেন। আলোচনায় উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য মত দেন যে তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টার এই সরকারে থাকা সমীচীন হবে না।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দুই দিন পর, অর্থাৎ ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই এই দুই তরুণকে উপদেষ্টা পরিষদে রাখা হয়

মতামত দিন