ত্রয়োদশ নির্বাচনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চাইলেন সিইসি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক সহায়তার আবেদন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সিইসি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।
চলতি প্রথা অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সিইসিরা দেখা করেন। তবে আজ সিইসি একাই উপস্থিত ছিলেন, সঙ্গে তার সচিব ছিলেন।
অন্যদিকে, কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, তফসিলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সহযোগিতার আহ্বান জানানো হবে।
মতামত দিন