শাহবাগে আইজিপি বরখাস্তের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহীদ পিন্টু স্মৃতি সংসদ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় সড়ক অবরোধ করেছে।
ওয়ারী, গেন্ডারিয়া ও পুরান ঢাকার বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
শহীদ পিন্টু স্মৃতি পরিষদের আহ্বানে অনুষ্ঠিত এই সমাবেশের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল তীব্রভাবে ব্যাহত হয়।
অবরোধকারীরা আইজিপির বরখাস্ত ও দায়-দায়িত্বের নিশ্চয়তার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছে।

মতামত দিন