জাতীয়
ছবি: সংগৃহীত

কত তারিখে ঘোষণা করা হবে তপশিল জানালেন ইসি মাছউদ।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এর মধ্যে তপশিল প্রকাশ করা হতে পারে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ করার পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তপশিল ঘোষণা করবেন। এই ঘোষণার মাধ্যমে ভোটের দিন এবং নির্বাচন সংক্রান্ত আনুষঙ্গিক বিষয় চূড়ান্তভাবে জানানো হবে।

তপশিল ঘোষণা উপলক্ষে কমিশন ইতিমধ্যেই বিটিভি ও বেতারকে প্রধান কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি পাঠিয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এই প্রক্রিয়ার অন্যতম লক্ষ্য।

এটি হবে নতুন নেতৃত্বাধীন কমিশনের অধীনে প্রথম জাতীয় নির্বাচন। সঠিকভাবে ভোটগ্রহণের প্রস্তুতি ও তপশিল ঘোষণা এই কমিশনের জন্য এক ধরনের পরীক্ষার মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন