জাতীয়
ছবি: সংগৃহীত

অতিরিক্ত জেলা প্রশাসকের পদে নিয়োগ,নতুন দায়িত্ব পেলেন ৩১ কর্মকর্তা।

নিজেস্ব প্রতিবেদক:

জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত এসব কর্মকর্তাকে সঙ্গে সঙ্গেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারা অনুযায়ী তারা এখন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১১ ডিসেম্বরের মধ্যেই সবাইকে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ যোগদান না করলে ওই দিনের বিকেল থেকে তাকে বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

যেসব কর্মকর্তার দপ্তর বা পদ ইতোমধ্যে অন্যত্র স্থানান্তর হয়েছে, তারা বর্তমান কর্মস্থলের নাম উল্লেখ করে যোগদানপত্র প্রদান করতে পারবেন।

প্রজ্ঞাপনের স্ক্যান কপি অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা ও নতুন পদায়নের তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় সংরক্ষিত রয়েছে।

মতামত দিন