জাতীয়
ছবি: সংগৃহীত

রোকেয়া দিবসে ৪ কীর্তিমান নারীকে রাষ্ট্রীয় সম্মান হিসেবে রোকেয়া পদক ২০২৫ প্রদান।

নিজেস্ব প্রতিবেদক:

নারী শিক্ষা, অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশিষ্ট অবদানের স্বীকৃতি হিসেবে রোকেয়া পদক ২০২৫ প্রদান করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচিত চার নারীর হাতে পদক তুলে দেন।

এবারের পদকপ্রাপ্তদের মধ্যে—

  • গবেষণার মাধ্যমে নারী শিক্ষায় অবদানের জন্য সম্মান পান রুভানা রাকিব,

  • শ্রমজীবী নারীর অধিকার রক্ষায় দীর্ঘ লড়াইয়ের জন্য স্বীকৃতি পান কল্পনা আক্তার,

  • মানবাধিকার অঙ্গনে সক্রিয় ভূমিকার জন্য সম্মাননা অর্জন করেন নাবিলা ইদ্রিস,

  • এবং নারী জাগরণে ক্রীড়া ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য পদক পান ঋতুপর্ণা চাকমা

জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সুপারিশের ভিত্তিতে তাদের নাম চূড়ান্ত করা হয়। গত ৪ ডিসেম্বর মনোনীতদের তালিকা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়।

৯ ডিসেম্বর—একই দিনে জন্ম ও মৃত্যুদিন—বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে স্মরণ করে দেশজুড়ে পালিত হয় রোকেয়া দিবস। নারী শিক্ষার অগ্রদূত এই মহিয়সীকে ঘিরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সারাদিন নানা কর্মসূচির আয়োজন করেছে।

মতামত দিন