শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৩।
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ওমপাড়া বটতলা এলাকায় হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান স্থানীয় দেলোয়ার শিকদারের স্ত্রী আশুদা বেগম (৪৫)।
দুর্ঘটনার পর অটোরিকশায় থাকা আব্দুর মহিম (৩০), মহসিন (৪৫) এবং পরিচয় না পাওয়া আরও একজন গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই আমরা উদ্ধারকর্ম শুরু করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। হাইওয়ে থানা পুলিশ আইনগত প্রক্রিয়া গ্রহণ করবে বলে জানান তিনি।

মতামত দিন