জাতীয়
ছবি: সংগৃহীত

রোমানিয়ার ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশি নাগরিকরা এবার রোমানিয়ার শিক্ষা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন কেবল নয়াদিল্লি দূতাবাসেই নয়, বরং কুয়ালালামপুর, হ্যানয় ও ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনগুলোতেও। এই সম্প্রসারণ সংক্রান্ত তথ্য কূটনৈতিক চিঠির মাধ্যমে নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগে বাংলাদেশের নাগরিকদের এই ধরনের ভিসা আবেদন শুধুমাত্র নয়াদিল্লির দূতাবাসে জমা দেওয়ার সুবিধা ছিল। সম্প্রতি নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আবেদন প্রক্রিয়া আরও সুবিধাজনক ও দ্রুততর হবে।

নতুন ব্যবস্থা অনুযায়ী, যারা রোমানিয়ায় শিক্ষাজীবন বা পরিবার পুনর্মিলনের উদ্দেশ্যে যাচ্ছেন, তারা চারটি স্থানে নিজেদের আবেদন জমা দিতে পারবেন। এই পরিবর্তনের ফলে আবেদনকারীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে এবং দূতাবাসের চাপও কমে আসবে।

মতামত দিন