সব ধরনের অপরাধ বন্ধের কোনো ম্যাজিক আমার কাছে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের আগে সব ধরনের অপরাধ সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচনের দিনগুলোর জন্য সব বাহিনী নিয়মিত প্রশিক্ষণ ও প্রস্তুতি চালাচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমার কাছে কোনো ম্যাজিক নেই যা দিয়ে নির্বাচনের আগেই সব অপরাধ বন্ধ করা সম্ভব। যদি এমন কিছু থাকত, তা আমি নিশ্চয়ই ব্যবহার করতাম।” তিনি জানান, ভোট ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যেই চলছে।
জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, সব রাজনৈতিক দল মাঠে সক্রিয়। কেউ কেউ সরাসরি অংশ নিতে আগ্রহী নয়, ঘরে বসেই রাজনীতি করতে চাইছে। এ ছাড়া তাদের পার্টি অফিস সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, যা সমাধানের প্রয়োজন আছে।
মতামত দিন