জাতীয়
ছবি: সংগৃহীত

সোমবার টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়।

নিজেস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক মেরামতকাজের কারণে কেরানীগঞ্জের বেশ কয়েকটি এলাকায় আট ঘণ্টার জন্য বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।

রোববার (৭ ডিসেম্বর) পাঠানো এক বার্তায় সংস্থাটি জানায়, সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসনাবাদ জোনাল অফিসের পরিচালনাধীন বেশ কয়েকটি পয়েন্টে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের মধ্যে উত্তর ও দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাহ্মণগাঁও এবং বসুন্ধরা এলাকায় গ্রিড লাইন অচল থাকবে।

সংস্থাটি জানায়, রক্ষণাবেক্ষণের এ সময়সূচি আগেই নির্ধারণ করা হয়েছে এবং কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

মতামত দিন