জাতীয়
ছবি: সংগৃহীত

নরসিংদীর শীলমান্দিতে স্পিনিং মিলে আগুন, সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে।

নিজেস্ব প্রতিবেদক:

নরসিংদীর শীলমান্দিতে অবস্থিত এন.আর. স্পিনিং মিলের একটি ভবনে আগুন লাগে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে শুরু হওয়া অগ্নিকাণ্ডে মিলের তুলা ও সূতা ক্ষতিগ্রস্ত হয়।

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে মাধবদী, নরসিংদী সদর ও পলাশ ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়েছিল। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মিলের ক্ষয়ক্ষতির চিহ্ন পরিষ্কার হতে শুরু করেছে। ফায়ার সার্ভিস জানায়, পরবর্তী সময়ে তদন্ত কমিটি গঠন করে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

মতামত দিন