জাতীয়
ছবি: সংগৃহীত

কারসাজির মাধ্যমে পেঁয়াজের বাজারে দাম বৃদ্ধি, জড়িতদের খুঁজে বের করতে হবে: কৃষি উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

পেঁয়াজের বাজারে দাম বৃদ্ধি হয়েছে ৪০ টাকা, যা কারসাজির মাধ্যমে করা হতে পারে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই মুহূর্তে দেশে পেঁয়াজের কোনো সংকট নেই এবং সারের মজুদও যথেষ্ট।

রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণের জন্য পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্য, পেঁয়াজের দাম ৭০ টাকার মধ্যে রাখা। যদি বাজারে যোগসাজশ করে দাম নিয়ন্ত্রণের চেষ্টা হয়, তাহলে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের চাকরিও ঝুঁকির মধ্যে পড়বে। বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের কারসাজি খুঁজে বের করবে।

জাহাঙ্গীর আলম আরও বলেন, দেশে ৭০ শতাংশ আমন ধান ইতিমধ্যে কাটা হয়েছে এবং ফলন ভালো হয়েছে। সবজির দামও নিয়ন্ত্রণে আছে। ভবিষ্যতে দাম আরও কমার সম্ভাবনা আছে, তবে এমনভাবে নয় যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হন।

আলু চাষীদের জন্য তিনি জানিয়েছেন, এই বছর আলুর চাষে অনেক কৃষক ক্ষতির মুখে পড়েছেন। তাদের ভর্তুকি প্রদানের বিষয়টি সরকারের কাছে প্রক্রিয়াধীন। দেশীয় আলুর মান উন্নত না হওয়ায় রফতানি সম্ভব হচ্ছে না।

উপরন্তু, কৃষি উপদেষ্টা সারের অনর্থক ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মৎস্য ও অন্যান্য চাষে সারের অতিরিক্ত ব্যবহার রোধ করতে হবে। ওসি ও এসপিদের লটারি পদ্ধতিতে বদলি করা হয়েছে এবং কৃষি কর্মকর্তাদেরকেও একইভাবে বদলির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।

মতামত দিন