জাতীয় স্মৃতিসৌধে সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ।
নিজেস্ব প্রতিবেদক:
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) স্মৃতিসৌধের ফটকে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়।
নোটিশে বলা হয়েছে, ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অনুষ্ঠান ও উন্নয়নমূলক কাজের কারণে জাতীয় স্মৃতিসৌধে সকল দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং দর্শনার্থীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
মতামত দিন