অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করে আবারও বিক্ষোভ।
সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর ‘শিক্ষা ভবনের’ সামনে অবস্থান নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি করার দাবি জানিয়েছে। শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পরিচালনা করছেন।
গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করে। এতে সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে স্কুলিং কাঠামোয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাব অনুযায়ী, কলেজগুলো উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে।
তবে সরকার এখনও অধ্যাদেশ জারি করেনি। এর ফলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে অংশগ্রহণ করছেন। তারা জানিয়েছেন, অধ্যাদেশ অবিলম্বে জারি না হলে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবে।
শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছেন। শিক্ষা মন্ত্রণালয় এক পর্যায়ে এই দাবি মেনে ধরে খসড়া অধ্যাদেশের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রস্তাব করে।

মতামত দিন