কওমি মাদরাসার স্বীকৃত সনদধারীরা নিকাহ রেজিস্ট্রার পদে আবেদন করতে পারবেন: আইন উপদেষ্টা।
নিজেস্ব প্রতিবেদক:
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সরকার সম্প্রতি আইন সংশোধনের মাধ্যমে কওমি মাদরাসার স্বীকৃত সনদধারীদের জন্য নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদে আবেদন করার সুযোগ উন্মুক্ত করেছে।
রোববার (৭ ডিসেম্বর) তিনি এ তথ্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, আগে নিকাহ রেজিস্ট্রার পদে আবেদন করতে পারতেন শুধুমাত্র আলিম সনদধারী শিক্ষার্থীরা। তবে নতুন সংশোধিত আইন অনুযায়ী এখন কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রি ও দাওরায়ে হাদিস সনদধারীরা এই পদে আবেদন করতে পারবেন।
ড. আসিফ নজরুল জানান, আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই সংস্থার অধীনে সরকার স্বীকৃত ছয়টি শিক্ষাবোর্ড কাজ করছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশে প্রায় ২০ হাজার কওমি মাদরাসা রয়েছে, যেখানে ৩০ লাখের বেশি শিক্ষার্থী পড়ালেখা করছেন।

মতামত দিন