তফসিল এ সপ্তাহেই ঘোষণা করা হবে এবং নির্বাচনের ভোটগ্রহণের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সচিব আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।
সানাউল্লাহ বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এ সপ্তাহেই ঘোষণা করা হবে। তার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মী সভা আয়োজন করা হবে।
ভোটের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশন জানিয়েছে, ভোটের শুরু থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়া ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট সংখ্যা বৃদ্ধি করা হবে। ভোটের আগের রাতে সব ব্যালট কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে।
প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারি, আধা-সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তা। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এই মুহূর্তে ভোট কাজে নিযুক্ত করা হবে না।
মতামত দিন