পোস্টাল ভোটে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৯৫ হাজার প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৫২৭ জন ভোটার তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন।
সর্বাধিক নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে, যেখানে আবেদন করেছেন ৩৮ হাজার ৩৭৪ জন। যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৯ হাজার ২২৭ জন প্রবাসী ভোটার নাম লিখিয়েছেন।
নিবন্ধন প্রক্রিয়া চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ১৮ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে বিশ্বের সব দেশের প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবে। ইসি প্রবাসীদের সঠিক ঠিকানা দিতে অনুরোধ জানিয়েছে যাতে ভোটিং প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়।
এছাড়া, সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকায় না থাকা সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) ব্যবস্থা চালু করার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন।

মতামত দিন