জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে লটারির মাধ্যমে পুলিশের ১৬ থানায় ওসির রদবদল।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে চট্টগ্রামে পুলিশ অফিসারদের বড় ধরনের রদবদল করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত আদেশে ১৬টি থানার ওসিকে নতুন পোস্টিং দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশে, বাকলিয়ার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালিতে এবং সদরঘাট থানার আব্দুর রহিমকে বন্দর থানায় পাঠানো হয়েছে। পাঁচলাইশের ওসি সোলায়মানকে বদলি করে বাকলিয়া থানায় নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে বায়েজিদের ওসি জসিম উদ্দিন এখন চান্দগাঁও, চান্দগাঁওয়ের জাহেদুল কবির বায়েজিদে, খুলশীর শাহীনুর আলম কর্ণফুলী এবং ডবলমুরিংয়ের বাবুল আজাদ চকবাজার থানায় দায়িত্ব নিয়েছেন।

হালিশহরের নুরুল আবছার পাহাড়তলী, আকবরশাহর আরিফুর রহমান সদরঘাট, পাহাড়তলীর জামির হোসেন জিয়া ডবলমুরিং এবং কর্ণফুলীর জাহেদুল ইসলাম খুলশীতে নতুন দায়িত্বে আসেন।

বন্দর থানার মোস্তফা আহম্মেদকে পাঠানো হয়েছে পতেঙ্গায়, পতেঙ্গার কাজী সুলতান আহসান হালিশহরে এবং ইপিজেডের কামরুজ্জামান আকবরশাহ থানায় দায়িত্বভার গ্রহণ করবেন।

চকবাজারের ওসি শফিকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। তবে ইপিজেড থানায় নতুন ওসির দায়িত্ব এখনও চূড়ান্ত হয়নি।

মতামত দিন