জাতীয়
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষকেরা ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষকরা। রোববার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা শুরু হবে।

শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈতিকতা ও শিক্ষার্থীর ভবিষ্যত বিবেচনায় তারা পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী কর্মসূচি উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী সহকারী শিক্ষকরা বেতন ও পদোন্নতি সম্পর্কিত তিন দফা দাবির বাস্তবায়নের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছিলেন। তাদের দাবি হলো:

  • বেতন স্কেল আপডেট এবং ১০ম গ্রেডের দাবি অনুযায়ী প্রজ্ঞাপন জারি।

  • ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে গ্রেড বৃদ্ধি প্রক্রিয়ার জটিলতা দূর করা।

  • সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

শিক্ষকরা জানাচ্ছেন, ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির ২২ দিন অতিবাহিত হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

মতামত দিন