জাতীয়
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় শনিবার সকালে দুই শিশু চাচাতো ভাই কালীগঙ্গা নদীতে ডুবে মারা গেছে। মৃত শিশুদের বয়স তিন বছর।

স্থানীয়রা জানান, সকাল বেলায় ঘুম থেকে উঠে বাড়ির পাশের মাঠে খেলতে যায় জুনায়েদ ও জামিল। খেলতে খেলতে তারা নদীর কাছে চলে যায়। কিছু সময় পর খুঁজতে গিয়ে পরিবার তাদের নদীতে পড়ে থাকতে দেখে। স্থানীয়রা দ্রুত শিশুদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, “গিলন্ড এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


মতামত দিন