জাতীয়
ছবি: সংগৃহীত

আগারগাঁওয়ে গ্যাস লিকেজে একই পরিবারের ৬ জন দগ্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় ভোরে গ্যাস জমে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

শনিবার সকালে তাদের সবাইকে ঢামেক বার্ন ইউনিট ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা—জলিল মিয়া, স্ত্রী আনেজা, দুই ছেলে আসিফ ও সাকিব, মেয়ে মনিরা এবং ছয় বছরের শিশু ইভা।
চিকিৎসকরা জানাচ্ছেন—সাকিবের শরীরের প্রায় ৭ শতাংশ, আসিফের ৫ শতাংশ, ইভার ২ শতাংশ এবং গর্ভবতী মনিরার ৮ শতাংশ পুড়েছে। আনেজার মুখ ও শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দগ্ধ প্রায় ১০ শতাংশ।

পরিবারের লোকজন বলছেন, সকালে ঘুমের মধ্যে আচমকা একটা ‘বুম’ শব্দ হয়। বাসার ভেতরে জমে থাকা গ্যাসেই আগুন ধরে যায়। আশপাশের মানুষ দৌড়ে এসে সবাইকে বের করে হাসপাতালে পাঠায়।

মতামত দিন