জাতীয়
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ শিক্ষার্থীসহ ১৯ জন দগ্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের ভৈরবে লুন্দিয়া চরপাড়া মেঘনা বাজার এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চাচা-ভাতিজা এবং ১০ শিক্ষার্থীসহ মোট ১৯ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নাসির মিয়ার দোকান সকাল সাড়ে ১১টায় বন্ধ করার পর ধোঁয়া বের হতে দেখা যায়। পরে হারুন মিয়া সিলিন্ডার বন্ধ করতে গেলে বিস্ফোরণ ঘটে।

ভুক্তভোগীদের মধ্যে কিছু শিক্ষার্থী টুকচানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় মাদ্রাসার। আহতদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে ফেরানো হয়েছে।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ জানিয়েছেন, সরকার আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। স্থানীয়রা দ্রুত কার্যকর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

মতামত দিন